নিজস্ব প্রতিবেদক | ০১:১১ এএম, ২০২৪-০৮-২২
৫ আগস্ট স্বাধীনতা পুণরুদ্ধার আন্দোলনের বিজয় লগ্নে ভয়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করে বিজিবি। মঙ্গলবার এই অস্ত্র তাদেরকে ফের বুঝিয়ে দিয়েছে বিজিবি।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে রাঙ্গামাটির লংগদু উপজেলার কাঁঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা আতংকিত হয়ে গত ০৭ আগস্ট ২০২৪ তারিখ তাদের সকল অস্ত্র-গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি ক্যাম্পে রেখে সিভিল পোশাকে ক্যাম্প ত্যাগ করে।
খবরটি বিজিবি জোনে পৌঁছালে তৎক্ষণাৎ রাজনগর বিজিবি জোন হতে (৩৭ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে ৬০ জন বিজিবি সদস্য এপিবিএন ক্যাম্পে গিয়ে তাদের ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ ও সরকারী সম্পত্তির নিরাপত্তা বিধান করে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি আগ্নেয়াস্ত্র, ৫৫৪৯ রাউন্ড তাজা গুলিসহ অন্যান্য সরকারি দ্রব্যাদি বিজিবির হেফাজতে নিয়ে আসা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হবার পর পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ১ম ধাপে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২৪৪০ রাউন্ড তাজা গুলি কাঁঠালতলী এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল্লাহ আল কাফির নিকট বুঝিয়ে দেওয়া হয়। বাকি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপদকালীন সময়ে অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা প্রদানের জন্য মহালছড়ি, খাগড়াছড়ি হতে ৬ এপিবিএন এর অধিনায়ক বিজিবি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited